দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।রবিবার (০৫ অক্টোবর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে, যারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় নিয়োজিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথ সামরিক মহড়া চালায়, যা পিয়ংইয়ং নিয়মিতভাবে ‘আগ্রাসনের প্রস্তুতি’ বলে অভিযোগ করে আসছে।পিয়ংইয়ংয়ে এক অস্ত্র প্রদর্শনীর উদ্বোধনে শনিবার কিম বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত শক্তিশালী হচ্ছে। তাদের বাড়তি অস্ত্র মোতায়েনে আমাদের কৌশলগত উদ্বেগ বেড়েছে, তাই আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ অস্ত্র মোতায়েন করেছি।তবে ‘বিশেষ অস্ত্র’ বলতে কিম কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। রাষ্ট্রীয় ছবিতে দেখা যায়, প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে নতুন অস্ত্রের পাশে হাঁটছেন।এর আগে কিম জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। ২০১৯ সালে হ্যানয়ের বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনা বন্ধ রয়েছে।জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিজেদের ‘অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রমিকদের বেতন মালিকদেরকেই দিতে হবে: শ্রম উপদেষ্টা
শ্রমিকদের বেতন মালিকদেরকেই দিতে হবে: শ্রম উপদেষ্টা

সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. এম সাখাওয়াত Read more

যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন
যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্কারোপ করছে চীন

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের Read more

মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস
মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বাংলা ড্রেজার মেশিনসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) Read more

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় Read more

হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ
হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ

দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চার্জ, লোডচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন