গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণঅভ্যূত্থানের আকাঙ্খা বাস্তবায়নে কারো সঙ্গে আমাদের জোট করাও লাগে, আমরা জোট করব।’তিনি বলেন, ‘আমাদের সম্ভাব্য জায়গাগুলোতে আমাদের প্রার্থীরা থাকবে এবং তারা ট্রাক প্রতীকে নির্বাচন করবে।’মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশ ও প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহবুব আহমদের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন সিলেট-৬ আসনে দলটির প্রার্থী ও গণঅধিকার পরিষদের নির্বাহী সদস্য অ্যাডভোকেট জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি হাসান আল মামুন, সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের কথা উল্লেখ করে বলেন, ‘কমিশনের অধ্যাদেশে বলা হয়েছে, কোনো কোনো দল যদি জোট করে ভোট করতে হয়, তা নিজের মার্কায়। আমরা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই।’প্রতিবাদের উত্তাল সময়ে গণঅধিকার পরিষদ রাজনৈতিকভাবে যাত্রা শুরু করেছিল জানিয়ে ভিপি নূর বলেন, ‘মানুষের মুক্তির যে আন্দোলনে আমরা রাজপথে লড়াই করেছিলাম, সেই মুক্তি অর্জন না করে আমরা ঘরে ফিরে যাইনি, আমরা ক্ষান্ত হইনি।’নতুন রাজনীতি নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয় মন্তব্য করে নুরুল হক নূর বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক মতপথের পার্থক্য থাকা সত্ত্বেও মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করে, মসজিদে গেলে বুক মিলাবে, মন্দিরে বা পূজা মণ্ডপে গেলে শুভেচ্ছা বিনিময় করবে—এ রকম নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম। নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব ব্যতীত নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২৪শের গণঅভ্যূত্থানের সকল শহীদদের স্মরণ করেন তিনি। বলেন, ‘বড় বড় রাজনৈতিক দল যেমনিভাবে সিলেট থেকে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে, আমরাও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে প্রথমবারের মতো পূণ্যভূমি সিলেট থেকে আজকে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণসমাবেশ প্রচারণা শুরু করেছি।’ এ সময় তিনি সিলেট-৬ আসনে (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমানকে পরিচয় করিয়ে দেন। দলীয় প্রতীক ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ‘চার দশক প্রবাসে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হয়েছেন এবং নতুন রাজনৈতিক দল গণঅধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন বিয়ানীবাজারের সন্তান অ্যাডভোকেট জাহিদুর রহমান।’গণসমাবেশে তিনি সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনসহ বিভাগের ১৯ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় তিনি সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের হাতে ট্রাক প্রতীক তুলে দেন।প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদ মনোনীত সিলেট-৬ আসনের প্রার্থী এড. জাহিদুর রহমান বলেন, ‘বিপ্লবের চেতনা এখনো জাগ্রত রয়েছে। যে স্বপ্ন নিয়ে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা দেশের মানুষকে উপভোগ করার জন্য সুন্দর ও সুশৃঙ্খল রাষ্ট্র আমরা সবাই মিলে উপহার দেব। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইন আদালত তার নিজস্ব গতিতে চলবে।’দেশ থেকে দুর্নীতি নির্মূল করলে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের মর্যাদা দেওয়ার মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনে সিলেট-৬ আসনটি গণঅধিকার পরিষদকে আমরা উপহার দেব। নেতা নয়, সেবক হয়ে এ অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শ্রীনগরে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেললাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার Read more

নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার Read more

লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!
লাশ নেয়নি কেউ, বাবার মৃত্যুর খবরে ফোন বন্ধ করে দিলেন ছেলেও!

চট্টগ্রামের ইব্রাহিম নামে এক ব্যক্তি গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান। Read more

চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ
চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতা মুজিবের বাড়িতে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা চকবাজার থানার চন্দনপুরা শুক্রবার ভোরে পরিণত হয় আতঙ্কের জনপদে। ফজরের আজানের আগমুহূর্তে স্মার্ট গ্রুপের স্বত্বাধিকারী, Read more

জরিমানায়ও থামছে না ভূঞাপুরের মাটিখেকো সিন্ডিকেট
জরিমানায়ও থামছে না ভূঞাপুরের মাটিখেকো সিন্ডিকেট

টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অব্যাহত রয়েছে ফসলি জমি কাটার মহোৎসব। প্রশাসনের ধারাবাহিক অভিযান ও জরিমানা যেন এই অবৈধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন