ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল বিসিবি। তবে নেতৃত্বে কে থাকছেন সেটি তখনো ছিল অজানা। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হোসেন সোহান।রোববার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল।তিনি বলেন, ‘অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে।’আগামীকাল ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
শ্রীনগরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম Read more

অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস এবং স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার Read more

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি
তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। এ গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা Read more

বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির
বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে কন্ট্রোল রুমে শেষবারের মতো যোগাযোগ করেছিলেন পাইলট Read more

পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু
পুলিশ হত্যা মামলায় কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ Read more

তাহিরপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের দুই মাসের কারাদণ্ড
তাহিরপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের দুই মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আবাসিক এলাকার ভেতরে গাজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারা দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন