এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৪০ রানের লক্ষ্য ওপেনার পাথুম নিশাঙ্কার ফিফটি ও তিনে নামা কামিল মিশারার অপরাজিত ইনিংসে ভর করে মাত্র ১৪.৪ ওভারেই পেরিয়ে গেছে লঙ্কানরা। এই হারে সুপার ফোরে খেলার পথ কঠিন করে তুললো লিটন দাসের দল। এবারের আসরে বি গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোর উঠতে তাই নেট রান রেটটা রাখতে পারে বড় ভূমিকা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩২ বল হাতে রেখে হারিয়ে সেই রান রেট বাড়িয়ে রাখল শ্রীলঙ্কা (+২.৫৯৫)। হংকংকে হারিয়ে ‍+৪.৭০০ নেট রান রেট নিয়ে শীর্ষে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট –০.৬৫০।আগামী সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। সে ম্যাচ হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (শামীম পাটওয়ারী ৪২*, জাকের আলি ৪১*, লিটন দাস ২৮; ওয়ানিন্দু হাসারাঙ্গা ২/২৫, নুয়ান তুষারা ১/১৭, দুশমন্থ চামিরা ১/১৭)।শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ ( পাথুমনিশাঙ্কা ৫০, কামিল মিশারা ৪৬*; শেখ মাহেদী হাসান ২/২৯, তানজিম হাসান সাকিব ১/২৩, মুস্তাফিজুর রহমান ১/৩৫)।ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কামিল মিশারা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল
বাউফলে ছড়িয়ে পড়ছে চায়না দুয়ারি জাল

একসময়ে এই উপজেলায় অবৈধ কারেন্ট জালের দৌরাত্ম ছিল ব্যাপক। কারেন্ট জালের কারণে বিভিন্ন প্রজাতীর দেশিও মাছ হুমকির মধ্যে ছিল। সম্প্রতি Read more

বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার Read more

ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ
ববিতে শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক Read more

দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ
দুর্গম সাজেকে শীতার্তদের মাঝে ৫৪ বিজিবির শীতবস্ত্র বিতরণ

রাঙামাটির সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১০ জানুয়ারি) বিজিবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন