ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ডিসেম্বর) দুপুর ১২ টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি সাইদুর রহমান খান পাভেল, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ শামীম, দশমিনা উপজেলা আমীর মো. লুৎফর রহমান, সাবেক গলাচিপা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ বিষয়ে অধ্যাপক মু. শাহ আলম বলেন, আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করেছি। এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের পছন্দের তালিকায় আমাদের স্থান করে দিতে পারেন, তাহলে আমাদের সফলতা অনিবার্য হবে। তিনি আরও বলেন, আমরা বিজয়ের পথে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। গলাচিপা ও দশমিনার জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।উল্লেখ্য, ১১৩ পটুয়াখালী–৩ আসনে ইতিমধ্যেই গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি আবু বকর ছিদ্দিকী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা জানিয়েছেন দলটির নেতারা। ফলে আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোন বিভাগেই টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।  শনিবার (৭ Read more

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার
মেহেরপুর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।শুক্রবার Read more

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, ডাকাতির ট্রাক জব্দ
আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, ডাকাতির ট্রাক জব্দ

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত Read more

আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার, আটক ১
আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মহেশখালীর কালামারছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ই মে) বিভিন্ন সোর্সের মাধ্যমে Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে আল জাজিরা।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন