ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শ্যালিকা ঝর্ণা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত ঝর্ণা বেগমকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়রা জানান, দুপুরে দুলাল মিয়া মোটরসাইকেলযোগে শ্যালিকাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে যান। পরে নবীনগরের শিবপুরে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই দুলাল মিয়ার মৃত্যু হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কাজের জন্য Read more

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১
বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সোমবার (১৯ মে) Read more

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি Read more

যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল
যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবিবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন