গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রার দাপট। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ৮ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পাশাপাশি সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রীয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।   মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
পাবনায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন রতন (২২) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৩ জুন) রাত Read more

ত্রিশালে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক
ত্রিশালে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক

হাড়কাঁপানো শীতকে জয় করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বোরো ধান চাষে। ভোর থেকে Read more

চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫
চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ, আটক-৫

পাবনার চাটমোহরে পামওয়েল তেল ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানানো বিপুল পরিমাণ ভেজাল দুধ জব্দ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল থেকে Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

বাংলাদেশ-নেপালসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-নেপালসহ টিভিতে আজকের খেলা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। এছাড়া, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একনজরে দেখে নিন Read more

উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ
উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসা প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন