জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। অন্যদিকে মৃত ও কর্তনযোগ্য হিসেবে বাদ গেছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম।আজ রবিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি ২১ আগস্ট পর্যন্ত জমা দেয়া যাবে। ২৪ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা।সচিব বলেন, এ বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্তি ও মৃতদের নাম কর্তন করা হয়েছে।এছাড়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। নবীন ভোটারদের দ্রুত অন্তর্ভুক্তির জন্য নতুন আইনে এই বিধান রাখা হয়েছে।ইসি জানায়, এ বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে- ২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর। খসড়া তালিকা ইতোমধ্যে সারাদেশের নির্বাচন অফিসে সাঁটিয়ে দেয়া হয়েছে। এতে তথ্যগত ভুল থাকলে সংশোধনের আবেদন, নতুন নাম অন্তর্ভুক্তি বা স্থানান্তরের সুযোগ মিলবে ১২ দিনের জন্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে
নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগ ব্যবস্থাপকের বিরুদ্ধে

ময়মনসিংহের নান্দাইলে এক সোয়েটার কারখানার সহকারী ব্যবস্থাপকের (এএম) বিরুদ্ধে নারী শ্রমিকদের যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবস্থাপকের প্রত্যাহার Read more

‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না’, ছাত্রীকে প্রধান শিক্ষক
‘বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না’, ছাত্রীকে প্রধান শিক্ষক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে এ স্কুলছাত্রী বিবাহিত হওয়ায় তাকে স্কুলে ঢুকতে দেননি প্রধান শিক্ষক। গত ২০ জুলাই চাপাতলা গ্রামের Read more

মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল
আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পশথ পড়ানোর ইস্যুতে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হবার পর অবরুদ্ধ গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন