ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে রোগী মৃত্যুর ঘটনাটি মোটা অংকের টাকার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাও অভিযোগ পাওয়া গেছে। নিহতের বাড়ি রাজধানীর পোস্তগোলার আর্শিন গেইট এলাকায়।গত শনিবার দুপুরে চিকিৎসায় অবহেলার কারণে তানিয়ার মৃত্যুর অভিযোগ এনে ক্ষুব্ধ স্বজনরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালটি ঘেরাও করে রাখে। পরে পুলিশের আশ্বাসে রবিবার এ ঘটনার তদন্ত করা হবে জানানো হলে তারা হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে যান।সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আর্থিক রফাদফার চেষ্টা চালাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই রফাদফার চেষ্টা।খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার ভয় দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি রফাদফার প্রস্তাব দেয়।পরিচয় প্রকাশ না করার শর্তে নিহত তানিয়ার এক স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের স্থানীয় ঢাকা জেলা ছাত্রদল নেতার ভয় দেখাচ্ছে। শুনেছি এই ছাত্রদল নেতা অনেক ক্ষমতাশালী ও বাহিনী নিয়ে চলাফেরা করে। তারা আমাদের ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে।স্থানীয় বাসিন্দা ও আরেক ভুক্তভোগী রুবেল আহমেদ জানান, প্রায় দুই বছর আগে তার পরিবারের সাথেও এ হাসপাতালের ভুল চিকিৎসার শিকার হতে হয়েছিল। রুবেলের ভাবীর বাচ্চা হওয়ার সময় পার হয়ে যাওয়ার পরও সিজার শেষ করে তারা ডেলিভারি সম্পন্ন করতে পারেনি। এতে নবজাতক মারা যায়। রুবেল আরো বলেন, এই হাসপাতালের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। কিন্তু প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় তারা বারবার পার পেয়ে যাচ্ছে।এদিকে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের সত্যতার ব্যাপারে জানতে ঢাকা জেলা ছাত্রদল সভাপতি পাভেল মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ঘটনা সম্পর্কে আমি অবগত নই, এখানে ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম জড়ানো হচ্ছে।’অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকুরিয়া জেনারেল হাসপাতালের ম্যানেজার পরিচয়দানকারী কারিমুল হাসান আর্থিক লেনদেনের চেষ্টা বা রফাদফার অভিযোগ অস্বীকার করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন
হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট Read more

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জায়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর বাবা-মাত তার নাম রেখেছেন ‘খালেদা জিয়া’। গত মঙ্গলবার Read more

ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল শান্ত
ইতিহাসের পাতায় নাম লেখালেন নাজমুল শান্ত

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়লেন অনন্য কীর্তি। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইতিহাসের Read more

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন Read more

আজ ১০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: শাহজাহান
আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই: শাহজাহান

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুসংগঠিত করার জন্য এবং আধিপত্যবাদ থেকে দেশের জনগণকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন