ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা থেকে মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছেলের নাম এলাহী মোল্যা (১৫)। তিনি ওই এলাকার জহিরুল মোল্যার ছেলে।মামলা ও এলাকা সূত্রে জানা যায়, গ্রাম্য বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে ওই এলাকার বোরহান মিয়া পক্ষের লোকজনের সঙ্গে জহিরুল মোল্যার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২৮ আগস্ট বোরহান মিয়ার লোকজন ভ্যানচালক জহিরুল মোল্যার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় সে। এ ঘটনার তিনদিন পর জহিরুল শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আলফাডাঙ্গা থানায় মামলা নং- জিআর ৯৬/২৫। বর্তমানে মামলার ২৫ আসামি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। এরপর থেকে মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন বিভিন্ন সময় জহিরুলকে হুমকি দেয়। কিন্তু জহিরুল মামলা তুলে নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বুধবার রাতে বোরহান মিয়ার নেতৃত্বে আসামি পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে জহিরুলের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা জহিরুলকে বাড়িতে না পেয়ে তার কিশোর ছেলে এলাহী মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের বাহু ও কব্জিতে কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে নীলাফুলা জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।ভুক্তভোগী জহিরুল মোল্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তবুও ভ্যান চালিয়ে অনেক কষ্টে সংসার চালাই। গ্রামের কোন ঝামেলায় থাকি না। সামাজিকভাবে একটি দলের অন্তর্ভুক্ত। এই অপরাধে গ্রামের অপর পক্ষের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। তারপর আমি থানায় মামলা করি। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় আমাকে হুমকি-ধামকি দেয়। গতকাল আমাকে বাড়িতে না পেয়ে তারা আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এখন আমি প্রাণভয়ে দিন কাটাচ্ছি।’এ ঘটনায় ভুক্তভোগী এলাহী মোল্যার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত বোরহান মিয়ার বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটক বিতর্কে জড়িত শিক্ষার্থীদের সাময়িক ভর্তি বাতিল, স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা
টিকটক বিতর্কে জড়িত শিক্ষার্থীদের সাময়িক ভর্তি বাতিল, স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা

সময়ের কণ্ঠস্বরে “আনোয়ারার শিক্ষাঙ্গনে অনভিপ্রেত টিকটক ভিডিও, উদ্বিগ্ন স্থানীয়রা” শিরোনামে সংবাদ প্রকাশের পরপরই বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ প্রশাসন Read more

আজ ২৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও ৩টি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের জিডিপিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য, এবং এটি লাখ লাখ Read more

‘দা’ হাতে পাঁচ রাজাকার হত্যাকারী সখিনা বেগম প্রয়াত
‘দা’ হাতে পাঁচ রাজাকার হত্যাকারী সখিনা বেগম প্রয়াত

‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম (৯২) মারা গেছেন। মঙ্গলবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন