ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২১ দিনে বেনাপোল বন্দরে এসেছে ৭ হাজার একশো মেট্রিক টন চাল। ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ৪০ দিনের মধ্যে ২১ কার্যদিবসে প্রায় ৭৫টি চালানের বিপরীতে ২০৩টি ট্রাকে করে ৭ হাজার ১০০ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।সরকার বর্তমান দেশে চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দীর্ঘ চার মাস পর দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। আমদানি করা চাল ছাড়করণের জন্য বেনাপোল কাস্টমস হাউসে চার থেকে পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাজ করছেন। বন্দরের ৩১ নম্বর শেডে আমদানি করা চালের খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি জিয়াউর রহমান জানান, ‘চাল আমদানি শুরু থেকে আমরা কাস্টমস হাউসে চাল ছাড় করার জন্য কাজ করে আসছি। চার মাস পর গত ২১ আগস্ট থেকে পুনরায় ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। কোন সমস্যা ছাড়াই আমরা চাল ছাড় করছি।’বেনাপোল আমদানি রফতানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক আনু জানান, ‘গত ২১ আগস্ট থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। পূজার ছুটির কারণে চাল আমদানি বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় চালবাহী বেশ কিছু ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ রয়েছে। দেশের বিভিন্ন বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হওয়ায় চালের বাজার স্থিতিশীল রয়েছে। আমদানি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে চালের দাম কমে আসবে বলে তিনি মনে করেন।’বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, ‘চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর অনেক প্রতিষ্ঠান এলসি খুলেছে। ইতিমধ্যে নতুন চালান আসতে শুরু করেছে। গত ২১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর ৪০ দিনের মধ্যে ২১ কার্যদিবসে বেনাপোল বন্দর দিয়ে ৭ হাজার ১০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। পেট্রাপোল বন্দরে আরও বেশকিছু চালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ‘ভারত থেকে ৭৫টি চালানে ২০৩টি ট্রাকে করে ৭ হাজার ১০০ মেট্রিক টন চাল ২১ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। আমদানি করা চাল পরীক্ষা-নিরীক্ষা করে দ্রæত খালাসের ব্যবস্থা করা হচ্ছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় বাবা-ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় বাবা-ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাম্য শালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শালিসকারীদের বিরুদ্ধে।রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও Read more

মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (০৪ জুলাই) সকাল পৌনে সাতটার Read more

টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক
টস জিতে ফিল্ডিংয়ে ভারত, আজও হাত মেলায়নি দুই অধিনায়ক

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন Read more

চাঁদাবাজি ঠেকাতে দলের নেতাকে জুতাপেটা করলেন নারী
চাঁদাবাজি ঠেকাতে দলের নেতাকে জুতাপেটা করলেন নারী

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে বড়সড় আলোড়ন তৈরি হয়েছে। দলীয় কার্যালয়ে প্রকাশ্যে নিজের দলের এক নেতাকে জুতা দিয়ে মারেন খড়্গপুর ৩১ Read more

বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

জীবননগর উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। এ বছর প্রাকৃতিক দুর্যোগ কম এবং ধানে তেমন কোনো Read more

যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ৫ জন
যশোরে ‘হাজী বিরিয়ানি’ খেয়ে হাসপাতালে ৫ জন

যশোরে হাজী বিরিয়ানি খেয়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা অসুস্থ হয়ে পড়লে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন