বরগুনার পাথরঘাটায় গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম চৌধুরী ও তার দুই ছেলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে তাদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং সঙ্গে থাকা দুই দোকানের বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।মঙ্গলবার (০৪ নভেম্বর) আনুমানিক রাত ১১টার পরে  পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা ও বটতলার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।আহতরা হলেন পাথরঘাটা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী শাহ আলম চৌধুরী (৫৫), তার ছেলে রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে শাহ আলম ও রাজিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।আহত রাজিব চৌধুরী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। “বাজার থেকে বেরিয়ে আমড়াতলার দিকে গেলে পিছন থেকে একটি মোটরসাইকেল এসে আমাদের সামনে গিয়ে থামে। মুহূর্তেই তারা আমাদের মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। আমরা কিছু দেখতে না পেয়ে মোটরসাইকেল থেকে পড়ে যাই। তখন তারা আমাদের এলোপাতাড়ি মারধর শুরু করে,” বলেন রাজিব।তিনি আরও জানান, “আমাদের সঙ্গে দুই দোকানের বিক্রির টাকা ছিল একটি ব্যাগে ১ লাখ টাকার একটি বান্ডিলসহ খুচরা আরও কিছু টাকা ছিল। হামলাকারীরা সব ছিনিয়ে নিয়ে যায়। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে, তখন তারা দ্রুত পালিয়ে যায়। তাদের একজনকে ধরার চেষ্টা করলে সে ধাক্কা মেরে পালিয়ে যায়, তবে তার শরীরের গেঞ্জিটি আমাদের হাতে থেকে যায় তাতে ইংরেজিতে ‘PK’ লেখা ছিল।”স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি তুলনামূলক নির্জন হওয়ায় দুর্বৃত্তরা সহজেই সুযোগ পেয়েছে। সম্প্রতি ওই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে তারা অভিযোগ করেন।এ বিষয়ে পাথরঘাটা থানার সাব-ইন্সপেক্টর শহিদ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ভুক্তভোগীদের কাছ থেকে সব স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি, এ বিষয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম চলমান রয়েছে।”ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেবীগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নূরপাড়া Read more

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের
‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর Read more

ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে। শুক্রবার পাকিস্তান Read more

নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের
নারী অধিকার সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতের

অন্তর্বর্তীকালীন সরকার যে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করেছে সেটি বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের যুগ্ম Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি
সৌদিতে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা, রিয়াদসহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন