কুমিল্লার দেবিদ্বারে অফিসের সামনে থেকে দিনে-দুপুরে এক এনজিও কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার উত্তরপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় আম্বালা ফাউন্ডেশন-এর শাখা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।সিসিটিভি ফুটেজে চোরের চেহারা স্পষ্টভাবে ধরা পড়লেও পুলিশ দুইদিনে চোর শনাক্ত বা চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি। এতে হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী কর্মকর্তা ও স্থানীয়রা।ভুক্তভোগী মো. ইমদাদুল হক (৩০) বর্তমানে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশনের দেবিদ্বার শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি জানান, প্রতিদিনের মতো ওই দিন সকাল ৮টার দিকে অফিসে এসে তার ব্যবহৃত কালো রঙের সুজুকি জিকজার মোটরসাইকেল (রেজি: মেহেরপুর-ল-১১-৬৩৮৭) গেটের পাশে পার্ক করেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে সকাল ৮টা ১০ মিনিটে অজ্ঞাত এক যুবক অফিসের ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা।চুরির ঘটনাটি অফিসের একাধিক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, লাল গেঞ্জি ও হাফপ্যান্ট পরিহিত এক যুবক কৌশলে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত সটকে পড়ে। চেহারা স্পষ্টভাবে শনাক্তযোগ্য হলেও এখন পর্যন্ত তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ।এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী ইমদাদুল ও স্থানীয়রা।ইমদাদুল হক বলেন, ‘যখন প্রথম থানায় অভিযোগ করি, তখন পুলিশ জানায় চোরকে চেনা গেছে এবং দুদিনের মধ্যেই ব্যবস্থা হবে। কিন্তু এখন বলছে চোরকে শনাক্ত করা যাচ্ছে না, আর কোনো আগ্রহও দেখাচ্ছে না। আমি চাই, আমার মোটরসাইকেলটি উদ্ধার হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।’এমন ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রাও। কয়েকজন বলেন, ‘দিনে-দুপুরে অফিসের ভেতর থেকে চুরির ঘটনা সত্যিই উদ্বেগজনক। চোর যদি অফিসের মধ্যে অনায়াসে ঢুকে এমন অপরাধ করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ‘অভিযোগটি পাওয়ার পরই তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছি। আমরা শুরুতে একজনকে সন্দেহ করলেও পরে নিশ্চিত হয়েছি তিনি জড়িত নন। চোর শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা চলছে।’এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোহাম্মদ শাহীন বলেন, ‘আমি বিষয়টি থানার ওসিকে অবহিত করছি। আশা করছি খুব দ্রুতই চোর ধরা পড়বে এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার হবে।’সিসিটিভিতে দেখুন চুরির দৃশ্য- এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প
এক দশকের প্রতীক্ষা শেষে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প

এক যুগের বেশি সময় ধরে নানাবিধ প্রশাসনিক, আর্থিক ও কারিগরি জটিলতায় থমকে থাকা চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প Read more

ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন
ভারতে যেভাবে নিষিদ্ধ বাবর-রিজওয়ান-শাহিন

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। প্রতিবেশী দুই দেশটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ভারতে এবার নিষিদ্ধ Read more

বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র
বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র

বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক
সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

স্মার্টফোন কেনার ঝামেলা এখন অতীত। স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী ও সবার হাতের নাগালে আনতে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর Read more

উখিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে দুই সহযোগীসহ যুবদল নেতা আটক
উখিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে দুই সহযোগীসহ যুবদল নেতা আটক

কক্সবাজারের উখিয়ায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ছিল ৫০ হাজার পিস ইয়াবা। অভিনব এই কৌশলে ইয়াবা পাচারের সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন