বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত হওয়া দরকার। আগে ওই এলাকা এত ঘনবসতি ছিল না। এই সময় ওখানে প্রশিক্ষণ বিমান উড়ানো ঠিক হয়নি।রোববার (২৭ জুলাই) বেলা ১১টার সময় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের নিহত তানভীরের পরিবারকে শান্তনা দিতে এসে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন প্রমুখ।বেলা ১১টার দিকে সালাম পিন্টু তানভীরদের বাড়িতে যান। সেখানে তিনি তানভীরের বাবা রবেল মিয়া ও মা পলি বেগমের সাথে কথা বলেন। তিনি তাদের শান্তনা দেন এবং ধৈর্য্য ধরার অনুরোধ করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা তানভীরের পরিবারের কাছে পৌঁছে দেন। পরে তিনি দলের নেতাকর্মী এবং স্থানীয়দের নিয়ে তানভীরের কবর জিয়ারত করেন।সালাম পিন্টু বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বিমান কর্তৃপক্ষ দায় এড়াতে পারবে না। উড়ার আগে বিমানটি ঠিকমত পরীক্ষা করা হয়েছিল কিনা, পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করা হয়েছিল কিনা, সে বিষয়গুলো খতিয়ে দেখা দরকার।গত ২১ জুলাই সোমবার ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মির্জাপুরের তানভীর আহমেদ নিহত হয়। সে ওই কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার সময় তানভীর কোচিং ক্লাসের জন্য অপেক্ষা করছিল। তানভীর আহমেদ মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম (নয়াপাড়া) গ্রামের রুবেল মিয়ার ছেলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা
অস্ট্রিয়ার স্কুলে গুলি করে শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ জনকে হত্যা

পশ্চিম ইউরোপের রাষ্ট্র অস্ট্রিয়ার গ্রাৎস শহরের একটি উচ্চমাধ্যমিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে Read more

গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার  (৪ নভেম্বর) রাত ২ টায় Read more

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ

স্পেন, জার্মানি, ফ্রান্স, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাবার ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও Read more

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সুপার ফোর Read more

২৫ অক্টোবর: নামাজের সময়সূচি
২৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৯ কার্তিক ১৪৩২ বাংলা, ২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন