কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা।  জেলায় সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা প্রতিষ্ঠান ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে রয়েছে। আজ রবিাবর (২০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। সকালে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। চলছে যানবাহন। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার রাত সাড়ে ১০টায় ১৪৪ ধারা জারি করেন। জেলা প্রশাসন জানায়, এই সময়ের মধ্যে যেকোনো ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। ১৪৪ ধারার আওতামুক্ত থাকবেন শিক্ষার্থীরা, সরকারি অফিসসহ জরুরি পরিষেবাসমূহ। শহরজুড়ে জোরদার রয়েছে নিরাপত্তা। জেলার পরিস্থিতি স্বাভাবিক। গত বুধবারের সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, যা গতকাল শিথিল করা হয়।প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ আসামির বিচার শুরু
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ আসামির বিচার শুরু

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ৩ আসামির বিরুদ্ধে প্রথম Read more

১২ দিনের সংঘাতে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান
১২ দিনের সংঘাতে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান

গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে অন্তত ২১ হাজার ‌‌‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী। বিভিন্ন গোয়েন্দা Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ
বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও Read more

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় শহীদ ৬ ও আহত ৮ বাংলাদেশির পরিচয় জানা গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আর্মির Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন