বাংলাদেশ আজ এক গভীর বাস্তবতার মুখোমুখি। দুর্নীতি ও চাঁদাবাজির বিষাক্ত ছায়া যখন সমাজের সর্বস্তরে বিস্তৃত, তখন সাধারণ মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা যেন কেবল স্বপ্ন।প্রশাসন থেকে শুরু করে স্থানীয় রাজনীতি—সবখানেই দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দৌরাত্ম্য আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে। মানুষ আজ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলে জানিয়েছেন উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান।বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাহিরপুর উপজেলার ৯নং চিকসা ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, ‘এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। যেখানে একদিকে রাষ্ট্রজুড়ে দুর্নীতি মানুষের আস্থা ও অধিকারকে ক্ষয়ে দিচ্ছে, অন্যদিকে এই আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।’প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ খান আরো বলেন, ‘একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে একদিকে যেমন দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে, অন্যদিকে তেমনি প্রয়োজন সমাজে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন কার্যক্রমের প্রসার ঘটানো। আর এই কাজটিই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’সাবেক ছাত্র নেতা আবু তুরাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা আমীর অধ্যক্ষ মুহাম্মদ রুকন উদ্দিন, জেলা আইবিডব্লিউএফ সভাপতি মো. ফরিদ উদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য তৈয়ফুল ইসলাম হোসেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমদ, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান আলী, সদর ইউনিয়ন জামায়াতের আমীর সফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, সেক্রেটারি দেলোয়ার হোসেন, পৌর কলেজের শিক্ষক আলমগীর আহমদ তালুকদার, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আশরাফুল ইসলাম আকাশ, রাজন আহমদ আসাদুল্লাহ, আলী হোসাইন প্রমুখ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এ Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’
পত্রিকা: ‘হলফনামায় স্বল্পবিত্ত চলনে বিলাসী’

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে খুনোখুনি ও অবৈধ অস্ত্র ব্যবহারে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সন্তোষজনক পর্যায়ে Read more

ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক
ফরিদপুরে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। তিনি ঢাকা Read more

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় Read more

অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা
অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন