কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া তার সঙ্গে জড়িত আরও তিন ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।শনিবার (৭ জুন) মুম্বাইয়ের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার নারীদের একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই সময় তিন নারীকে উদ্ধার করা হয়। তাদের ভাষ্য থেকে জানা যায়, হাসপাতালে কাজের লোভ দেখিয়ে তাদের মুম্বাইয়ে আনা হয়েছে। কিন্তু কাজ দেওয়ার বদলে তাদের দিয়ে করানো হচ্ছিল দেহ ব্যবসা।নারীরা জানিয়েছেন, গত মাসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেন। এরপর তাদের মুম্বাই নিয়ে আসা হয়। সীমান্তে কড়াকাড়ি থাকা সত্ত্বেও কয়েকজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে এ নারীদের সহজে পাচার করে ওই পাচারকারীরা।জোরপূর্বক দেহ ব্যবসা করানোর দায়ে পুলিশ মানসার আহমেদ শেখ নামে এক মুম্বাইয়ের বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপরদিকে মেহেদী হাসান, সঞ্জিব ওরফে বচ্চন এবং আকাশ ওরফে শাহীন নামে আরও তিনজনকে খুঁজছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। Read more

গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত
গজারিয়ায় মর্টার শেল বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রাম থেকে উদ্ধার করা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের শতাধিক Read more

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার Read more

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ

খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা।কাঁদিও না, কাঁদিও না — তব তরে রেখে গেনু প্রেম-আনন্দ মেলা।।গানের শিরোনামেই জীবনের শেষ Read more

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা

কিশোরগেঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন