দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থ (৩২)-কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সুমন পুরকায়স্থ কল্যাণী গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।শনিবার (১৯ জুলাই) বেলা ২ টার দিকে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ভিত্তিতে এই গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন পুরকায়স্থকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি
গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে Read more

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন Read more

নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে কেরোসিন ঢেলে নিজ ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে Read more

আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার
আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন