দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে এই লিফলেট বিতরণ করা হবে। আজ শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করছে ইসি। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গণভোটের প্রচারে জনবহুল স্থানে ১০ ফিট বাই চারফিট এবং ভোট কেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুল সংখ্যক ব্যানার টানানো হবে। তিনি বলেন, গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট বিজি প্রেসে ছাপার কাজ চলছে। ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে। এছাড়া রিটার্নিং অফিসারের অফিসের সামনে এবং জনবহুল স্থানে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই চারফিট সাইজের প্রায় ১৫ হাজার বড় ব্যানার এবং ভোট কেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে। গণভোটের প্রচারে ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেটে বলা হয়েছে, ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ (হ্যাঁ/না)। ‘(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।’ ‘(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।’ ‘(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।’ ‘(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।’ এরপর হ্যাঁ বা না ভোট দেওয়া অপশন রাখা হয়েছে ব্যানার ও লিফলেটে। সূত্র: বাসসএইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত
শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত

হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ Read more

জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন
জীবননগরে ট্রাফিক সচেতনতা বাড়াতে পুলিশের সাউন্ড সিস্টেম উদ্বোধন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের জন্য জীবননগর থানা পুলিশের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে ট্রাফিক সাউন্ড সিস্টেমের উদ্বোধন Read more

উন্নত চিকিৎসায় ৭ ‘জুলাই যোদ্ধাকে’ পাঠানো হলো থাইল্যান্ডে
উন্নত চিকিৎসায় ৭ ‘জুলাই যোদ্ধাকে’ পাঠানো হলো থাইল্যান্ডে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত হয়ে স্নায়বিক জটিলতা, প্যারালাইসিস ও গুলিবিদ্ধ অবস্থায় ভুগছেন এমন আরও সাত জন ‘জুলাই যোদ্ধাকে’ উন্নত চিকিৎসার জন্য Read more

আজ রাজধানীসহ আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির
আজ রাজধানীসহ  আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির

রাজধানী এবং আশপাশের এলাকার আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। আর দিনের Read more

শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
শিক্ষিকাকে গণধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

কক্সবাজারে এক শিক্ষিকাকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন