চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে কেরোসিন ঢেলে নিজ ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মো. মহিউদ্দিন (২৭)-কে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা গেছে।এ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন শামসুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. আব্দুল আলিম ও মো. রহিম। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।জানা গেছে, অভিযুক্ত মো. মহিউদ্দিন প্রথমে নিজের বসতঘরে কেরোসিন ঢেলে আগুন ধরান। পরে একইভাবে তিনি তার চাচার বসতঘরেও আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট চারটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল্লাহ ধরা বলেন, ‘আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আনুমানিক ক্ষয়ক্ষতি চার লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে একটি সেমিপাকা এবং তিনটি মাটির ঘর ছিল। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।’এ বিষয়ে অভিযুক্তের চাচাতো ভাই মো. জয়নাল আবেদিন জানান, ‘আমার চাচাতো ভাই দোকান থেকে কেরোসিন এনে প্রথমে নিজের ঘরে এবং পরে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। সে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নভাবে নির্যাতন ও ঝামেলা করে আসছিল। এই আগুনে চারটি ঘর পুড়ে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে বসতভিটা ও জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন Read more

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ Read more

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গার সদর উপজেলার কবিখালী গ্রামে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

ঠিকাদারের অর্থায়নে বিদেশ সফর নিষিদ্ধ, তবু যুক্তরাষ্ট্র যাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ৩ কর্মকর্তা
ঠিকাদারের অর্থায়নে বিদেশ সফর নিষিদ্ধ, তবু যুক্তরাষ্ট্র যাচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ৩ কর্মকর্তা

সরকারি নির্দেশনা স্পষ্ট, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ সফর পরিহার করতে হবে। চলতি বছরের ৬ এপ্রিল এ বিষয়ে পরিপত্র Read more

মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল
মুক্তি পেয়ে ফিলিস্তিনি জানলেন তার সব সন্তানকে হত্যা করেছে ইসরায়েল

সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গতকাল সোমবার (১৩ Read more

ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি
ইসলামপুরে গৃহধূ হত্যার বিচার দাবি

জামালপুরের দেওয়ানগঞ্জে শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া মৃত্যুর ঘটনায় পুলিশ মামলা নিয়ে সুষ্ঠু তদন্তে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন