ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।ইরানের বিচার বিভাগের সংবাদভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবিকে উদ্ধৃত করে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।উল্লেখ্য, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন। এরপরেই ইরান।ইরানে সাধারণত সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয়। তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়। এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন। ধর্ষণের ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে Read more

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ Read more

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর)  ফতুল্লার লঞ্চঘাট এলাকায় Read more

বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
বিমানবন্দর, ৩০০ ফিট, গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার Read more

ভুল চিকিৎসার অভিযোগ: নবজাতকের পরিবারকে ৫ কোটি টাকা দিতে রুল
ভুল চিকিৎসার অভিযোগ: নবজাতকের পরিবারকে ৫ কোটি টাকা দিতে রুল

রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ডিসের চিকিৎসা করতে গিয়ে এক নবজাতকের হাত ভেঙে দেয়ার অভিযোগের ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ Read more

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন