দালালের খপ্পরে পড়ে ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের আনোয়ারায় এসে সেনাবাহিনীর হাতে নারী-শিশুসহ ৩১ জন রোহিঙ্গা আটক হয়েছে। আটককৃতদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ ও একাধিক শিশু রয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুধকুমড়া এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে তাদের আটক করা হয়।সেনাবাহিনী সূত্র জানায়, দুই দিন আগে একজন দালালের সহায়তায় সাতটি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা নেয় ওই দালাল। পরে নৌকাযোগে তাদের আনোয়ারায় আনা হয়। পরিকল্পনা অনুযায়ী তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল।আটককৃতদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের লে. আলমগীর রানা বলেন, ‘সেনাবাহিনী ৩১ রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সদর দফতরের সঙ্গে সমন্বয় করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল বন্দর দিয়ে আরও ৪২০ টন চাল আমদানী
বেনাপোল বন্দর দিয়ে আরও ৪২০ টন চাল আমদানী

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে ভারত থেকে আমদানি করা হলো আরও ৪২০ মেট্রিক টন চাল। এ নিয়ে ২৭টি ট্রাকে Read more

৯ মাসে কুরআনের হাফেজ প্রথম শ্রেণির মুহাম্মাদ
৯ মাসে কুরআনের হাফেজ প্রথম শ্রেণির মুহাম্মাদ

মুহাম্মাদ বিন আব্দুল্লাহ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া ফায়ার সার্ভিস মোড়ে এলাকার মুফতি আব্দুল্লাহ বিন আমজাদের ছেলে। সে প্রথম শ্রেণির ছাত্র। Read more

গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের  ধাক্কায় আতাবর (৬৫)  নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। রবিবার (২০ এপ্রিল) Read more

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে সাপের কামড়ে আবুল বশার হাং (৪০) নামের এক কৃষকের মৃত্যু Read more

জাতির স্বার্থে জোটের প্রয়োজন পড়লে জোট করবো: নূর
জাতির স্বার্থে জোটের প্রয়োজন পড়লে জোট করবো: নূর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘যদি দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গণঅভ্যূত্থানের আকাঙ্খা বাস্তবায়নে কারো সঙ্গে আমাদের জোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন