জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের অগ্রগতি বিষয়ে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ডিসেম্বরের মধ্যেই জকসু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে উপাচার্য বলেন, ‘জকসু নিয়ে আমরা কাজ করছি। অক্টোবর-নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হবে। নির্বাচন আয়োজনের আগেও কিছু প্রস্তুতিমূলক কাজ রয়েছে, সেগুলো দ্রুত শেষ করার চেষ্টা করা হবে।’উল্লেখ্য, ‘জকসু নির্বাচনসহ’ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা দিনভর অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে এবং লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন কাজও শুরু হবে শীঘ্রই।শিক্ষার্থীদের তিন দফা দাবি:১. সম্পূরক বৃত্তি কার্যকরের সময়সীমা স্পষ্ট ঘোষণা।  ২. জকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ।  ৩. ক্যাফেটেরিয়ায় ভর্তুকি, স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুবিধা বৃদ্ধির দাবি।  বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীতে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন।মঙ্গলবার Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

কোরআনে হাফেজ ছেলের মাথায় পাগড়ী, সফলতায় অঝোরে কাঁদলেন মা
কোরআনে হাফেজ ছেলের মাথায় পাগড়ী, সফলতায় অঝোরে কাঁদলেন মা

‎আমি তিন তিনবার হেফজখানায় এসে ফেরত গিয়েছি। সাহস করতে পারেনি এত ছোট ছেলেকে হেফজখানায় কিভাবে দিব। রাতের বেলায় যখন ঘুমাতে Read more

পঞ্চগড়ে এক বস্তা জাল নোটসহ আটক ৩
পঞ্চগড়ে এক বস্তা জাল নোটসহ আটক ৩

পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকা থেকে জালনোট তৈরির সরঞ্জাম, বিশেষ ধরনের কাগজ ও এক বস্তা জাল টাকাসহ তিনজনকে আটক Read more

‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে’
‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কতটা হয়েছে, ভবিষ্যতে দেখা যাবে’

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন