হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মনসুর শহরতলীর বড় বহুলা দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদ্রাসার ছাত্র এবং একজন হাফেজ। আবুল মনসুর সদর উপজেলার আলাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।জানা যায়, মধ্যরাতে ঈদগাহ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ওই পুকুরে হয়তো গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। তবে তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, গভীর রাতে কে বা কারা মনসুরকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করে ঈদগাহ পুকুরে মরদেহ ফেলে রাখে।এদিকে সোমবার (২৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনসুরের হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ।এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ শাহপুরি, সাইদুর রহমান, মহিব উদ্দিন আহমেদ সুহেল, আবু মুছা, আজিজুর রহমান মানিক ও দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া বহুলা মাদ্রাসার নির্বাহী পরিচালক জাবের আল হুদা। এ সময় বক্তারা নিদির্ষ্ট সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।এ বিষয়ে সদর থানা ওসি শাহাবুদ্দিন শাহীন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষের দাবীর প্রেক্ষিতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে Read more

কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত
কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিমান হামলা চালায় দখলদারদের বিমানবাহিনী। এতে লক্ষ্য করা Read more

ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। Read more

গাজায় না খেতে পেয়ে ৪৩৫ জনের মৃত্যু
গাজায় না খেতে পেয়ে ৪৩৫ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে অনাহারে আরও ৪ জনের মৃত্যুর Read more

ইরানে সামরিক হামলা থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইরানে সামরিক হামলা থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন, Read more

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার নিহত

ইরানে অথনৈতিক সংকটে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের ক্ষোভ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন