চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় ভাই।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরুর স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতের কোন এক সময় নিজ ঘরে মৃত্যু বরণ করেন।বুধবার ভোরে তার বড় মেয়ে শান্তনা স্বপ্নে দেখেন তার মা মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। পরিবারের মধ্যে শুরু হয় কান্নাকাটি।সংবাদ পেয়ে মৃত শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মন্ডলের বড় ছেলে।ভাই-বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেলা ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়।অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আছরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।স্থানীয়দের মতে, এমন হৃদয়বিদারক ঘটনা গ্রামের সকলকে গভীরভাবে শোকাহত করে তুলেছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আড়াই মাস পর ফেলে রাখা ভারতীয় ট্রাকে মিলল কোটি টাকার পণ্য
আড়াই মাস পর ফেলে রাখা ভারতীয় ট্রাকে মিলল কোটি টাকার পণ্য

বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া ভারতীয় ট্রাক আড়াই মাস পরে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ট্রাকটিতে বিপুল পরিমাণে ভারতীয় Read more

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

পটিয়ায় ট্রাককে ধাক্কা দিয়ে সিএনজি চালকের মৃত্যু
পটিয়ায় ট্রাককে ধাক্কা দিয়ে সিএনজি চালকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে জালাল আহমদ (৬২) নামে এক সিএনজি চালক মারা গেছেন। তিনি Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন