তৃতীয় দিন মত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। পৌষের শুরু থেকে শুক্রবার পর্যন্ত  এ নিয়ে তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল যশোরে।যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকালেও ঘন কুয়াশা ছিল। দিন বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা সরলেও শীতের আবহ এখনও বিরাজ করছে। বাতাসের আর্দ্রতার কারণে শীত আরও অনুভূত হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসায় যশোরে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। ২০১৩ সালের জানুয়ারিতে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অব্যাহত শীতের দাপটে জেলার মানুষ বিপর্যস্ত হয়ে উঠেছে। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিএ পাশ কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। Read more

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলের হামলা, নিহত ৩

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, ইসরাইলি হামলায় Read more

জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জুলাইযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ব্লকেড কর্মসূচি পালন করছেন বৈষম্য Read more

হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?
হাঁটুর উপর কাপড় উঠলে ওজু নষ্ট হবে কি?

সমাজে প্রচলিত একটি ধারণা আছে যে, ওজু করার সময় বা ওজু করার পর ‘হাঁটুর উপর কাপড় উঠে গেলে ওজু নষ্ট Read more

ভাবির সঙ্গে পরকীয়া ঢাকতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
ভাবির সঙ্গে পরকীয়া ঢাকতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাবির সঙ্গে পরকীয়া প্রেমের বিষয়টি ঢাকতে স্ত্রী মাবিয়া খাতুনের নামে কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে শরিফুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন