বিশ্বের ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক গবেষণা সম্মেলন (COMPAS) 2025’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যৌথভাবে আয়োজন করে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার এবং আইসিটি বিভাগ।জানা গেছে, এই সম্মেলনে ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৫১৮ জন লেখক প্রায় ৭৯০টি প্রবন্ধ জমা দেন, যার মধ্যে ২৬৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। সম্মেলনের মূল প্রযুক্তিগত বিষয়গুলোর মধ্যে রয়েছে —কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সফট কম্পিউটিং, কম্পিউটেশনাল বায়োলজি, ইন্টারনেট অফ থিংস, ডেটা অ্যানালিটিক্স, নেটওয়ার্ক সিকিউরিটি, সিগন্যাল প্রসেসিং, কম্পিউটার ভিশন, অ্যালগরিদম ও কোয়ান্টাম কম্পিউটিং।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আইসিটি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত এবং মারুফা ইয়াসমিন মিশু। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।প্রধান বক্তা হিসেবে ছিলেন পাকিস্তানের ইন্সটিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর অধ্যাপক ড. তারিক রহিম সুমরো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক। আগামীকাল আলোচনায় থাকবেন অস্ট্রেলিয়ার এডিথ কোয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম এবং যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন গবেষণা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভবিষ্যতের কাজ মেশিননির্ভর হবে। তাই তরুণ গবেষকদের এসব বিষয়ে গভীর জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন।’উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সম্মেলন, যা আমাদের গবেষণা ও উদ্ভাবনের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সহযোগিতা ও একাডেমিক মানের প্রতীক।’তিনি আরও বলেন, ‘এই সম্মেলন ভবিষ্যৎ বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তির ওপর আলোকপাত করছে, যা আমাদের শিক্ষার্থী ও গবেষকদের নতুন উচ্চতায় নিয়ে যাবে।’উল্লেখ্য, এই আয়োজনের টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে আইইইই ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চ। আয়োজকরা জানিয়েছেন, ‘COMPAS 2025’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী অগ্রযাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে স্থান করে নেবে, যা ভবিষ্যতের গবেষকদের নতুন দিগন্ত উন্মোচনে অনুপ্রাণিত করবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া Read more

সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি
সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নদী-ছড়ার জন্য পরিচিত সাতকানিয়া উপজেলা এখন নতুন এক সংকটে পড়েছে। এক সময়ের প্রাণবন্ত ছড়াগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে Read more

ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ
ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরাইলি নিহত হয়েছে: বাকের গালিবাফ

তেলআবিব ও তেহরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইসরাইলের কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। এমনটা দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ Read more

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ Read more

আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে Read more

পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির
পাকিস্তানে খেলতে যাওয়া নাহিদ-রিশাদের নিরাপত্তার অনুরোধ বিসিবির

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে এবার সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন