কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ‘ধ্বংসের পথে’ যাওয়ার প্রতিবাদে এবং প্রান্তিক খামারিদের অধিকার রক্ষার স্বার্থে তাদের ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার ও উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, এই খাতটি ধ্বংসের মুখে থাকায় ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে, যার মধ্যে ৪০% নারী ও ৬০% শিক্ষিত বেকার যুবক।বিপিএ জানিয়েছে, সরকারের নীরবতা ও কর্পোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিড উৎপাদনের মূল কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম টানা ৩ বছর ধরে নিম্নমুখী থাকলেও বাংলাদেশের বাজারে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে।বিবৃতিতে বিপিএ অভিযোগ করেছে, দেশে কয়েকটি কর্পোরেট সিন্ডিকেট একচেটিয়া ফিডের বাজার দখল করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যার ফলে ফিড, বাচ্চা ও ওষুধের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। এর ফলে প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন এবং দেশের সবচেয়ে বড় এই কৃষিভিত্তিক খাতটি আজ ভয়াবহ সংকটে।এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং পোলট্রি শিল্পের অস্তিত্ব রক্ষার স্বার্থে বিপিএ ৭ দফা দাবি ঘোষণা করেছে। বিপিএ-এর ৭ দফা দাবিগুলো হলো:১. কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।  ২. কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।  ৩. প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।  ৪. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে।  ৫. উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে।  ৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে।  ৭. নীতিনির্ধারণী পর্যায় দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু
বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি Read more

অনুপ্রবেশের অভিযোগে গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক
অনুপ্রবেশের অভিযোগে গুজরাটে ৫৫০ বাংলাদেশি আটক

কাশ্মীর ইস্যুতে 'ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের তাড়ান।' শুক্রবারই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাজ্যগুলিকে Read more

কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা
কুইন্স কেয়ার সার্ভিস চালু, ঘরে বসেই মিলবে চিকিৎসা সেবা

যশোর শহরে বেসরকারি চিকিৎসালয় কুইন্স হসপিটালে 'কুইন্স কেয়ার  সার্ভিস' চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) নতুন এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন Read more

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, তাকিয়ে বাংলাদেশ

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগান ও লঙ্কানদের মধ্যকার লড়াই Read more

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত Read more

ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা
ডাকসুতে সর্বোচ্চ ভোটে জয় পেলেন নবীনগরের কৃতি কন্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃতী কন্যা সাবিকুন নাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন