হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। খবর সিবিএস নিউজ।শনিবার (০৫ জুলাই) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, আজ রোববার কাতারে আলোচক দল পাঠানো হবে। এর এক দিন আগে শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।হামাসের জানায়, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হামাস চায়, যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন ২ মার্চের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং ৬০ দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল কিংবা হামাস, কোনো পক্ষই তখন এই বক্তব্য নিশ্চিত করেনি।শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটি ইতিবাচক অগ্রগতি। আশা করি, আগামী সপ্তাহে গাজার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে প্রতিদিনই পরিস্থিতি বদলাচ্ছে।’প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রস্তাবের কিছু বিষয় মেনে নিলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। এ ছাড়া নেতানিয়াহুর সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান Read more

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর
শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তিন প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন তিনজন সহসভাপতি (ভিপি) প্রার্থী। এসব অভিযোগে Read more

কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য
কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য

কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে Read more

ফিলিস্তিনের পক্ষে বার্তা দেওয়ায় কি অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান?
ফিলিস্তিনের পক্ষে বার্তা দেওয়ায় কি অধিনায়কত্ব হারিয়েছেন রিজওয়ান?

পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব যেন রকিং চেয়ারের মতো! একবার এদিক, একবার ওদিক। সেই ধারাবাহিকতার সর্বশেষ শিকার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন