ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও বসুন্ধরা কিংসের পর এবার ফিফার নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইরানের ফুটবলার মিসাম শাহ’র পাওনা অর্থ পরিশোধ না করার অভিযোগের ভিত্তিতে এই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।গত ২৯ অক্টোবর (বুধবার) ফিফা থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি জানানো হয়। ২০২২-২৩ মৌসুমে সাদা-কালো জার্সিতে খেলেছিলেন ইরানি মিডফিল্ডার মিসাম শাহ।চুক্তি অনুযায়ী সম্পূর্ণ পারিশ্রমিক না পেয়ে তিনি ফিফার কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ফিফা তদন্ত শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করে। বকেয়া অর্থ ও জরিমানা পরিশোধ না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।মোট পাওনার পরিমাণ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার। এই অর্থ পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া দুই স্তরেই মোহামেডান নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। নিষেধাজ্ঞাটি টানা তিনটি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত কার্যকর থাকবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২
নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৮/১০জন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল Read more

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ
নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের মাঝে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে বাদ্যযন্ত্র এবং পুষ্টির ঘাটতি পূরণে ফলজ চারাগাছ বিতরণ Read more

গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি Read more

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালের বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায় (৫২) Read more

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক
আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে শেকৃবি’র অধ্যাপক আশাবুল হক

নেপালের নাগারকোটে শুরু হয়েছে আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প ২০২৫, যেখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ছাত্র পরামর্শ ও Read more

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন