সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সরগরম ‘হ্যাঁ’ ‘না’ পোস্টে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষ-বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় ব্যস্ত দেশের ফেসবুক ব্যবহারকারীরা।বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়।এদিকে নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, তারা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। আর ভোটের আগে গণভোটের পক্ষে অবস্থান করছে জুলাই গণ-অভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন।এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন।বিষয়টি নিয়ে সেদিন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, ‘আজই সব রাজনৈতিক দলকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা হস্তান্তর করা হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়- এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়েছে।তিনি বলেন, ‘সংবিধানসংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে ৪৮টি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। এসব বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা
ধোঁয়াশায় ঘেরা সাত কলেজের ভবিষ্যৎ, বাড়ছে জটিলতা

রাজধানীর সাত সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করার ঘোষণা দিলেও এবার তা বাস্তবায়ন করা Read more

ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ
ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ

স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।ইউরোপীয় পার্লামেন্টের Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।আরবিতে Read more

আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের কিছু Read more

হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক
হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

হামলার ভয়ে মাথার হেলমেটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘হেলমেট ম্যান’ নামে। বিষয়টি Read more

পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর
পাচার করা টাকা ফিরিয়ে আনতে ৪-৫ বছর লেগে যাবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইনি প্রক্রিয়া শেষ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লেগে যাবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন