চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন ভাতা চালু এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১৮ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইয়াহিয়া আখতারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময়ে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীদের মাত্র ১৮ শতাংশের জন্য আবাসন সুবিধা রয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকাংশ শিক্ষার্থীকে নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর ও ব্যয়বহুল পরিবেশে জীবনযাপন করতে হচ্ছে। এতে করে শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসনের নিশ্চয়তা দিতে দীর্ঘমেয়াদে নতুন হল নির্মাণ, স্বল্পমেয়াদে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালু, পুরাতন হলগুলোর সংস্কার ও ধারণক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নিরাপদ ক্যাম্পাস এবং উপযুক্ত আবাসন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। আমরা আশা করি প্রশাসন দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিসি ছাত্রদলকে আশ্বস্ত করেন। দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে পর্যালোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপি নিয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, আমাদের শিক্ষার্থী ভাইবোনেরা দিনের পর দিন আবাসিক সংকটে ভুগছে। অথচ বিশ্ববিদ্যালয় শতভাগ আবাসিক হওয়ার কথা ছিলো। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন হল নিমার্ণের উদ্যোগ নিক, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করুক।যতদিন নতুন হল নিমার্ণ না হবে শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া হোক।চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্মারকলিপির বিষয়ে জানান, আবাসন সংকট নিরসন শিক্ষার্থীদের প্রাণের দাবি। হলে স্খান সংকুলন না হওয়ায় স্যাঁতস্যাঁতে পরিবেশে বাহিরে অস্বাস্থ্যকর কটেজে শিক্ষার্থীদের থাকতে হচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত নতুন হল নিমার্ণের উদ্যোগ গ্রহণ করা ও বর্তমানে আবাসন সুবিধার বাহিরে থাকা শিক্ষার্থীদের ভাতা প্রদান করা। এসব দাবি মেনে না নিলে শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিবে চবি ছাত্রদল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১২ জেলে
গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ ১২ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব গভীর বঙ্গোপসাগরে পাথরঘাটার মালিকাধীন ৪টি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেয়ার সময় ৪টি Read more

নৌকায় ঘুমান্ত অবস্থায় নদীর পাড় ভেঙে যুবক নিহত
নৌকায় ঘুমান্ত অবস্থায় নদীর পাড় ভেঙে যুবক  নিহত

নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুরীতে ধনু নদের পাড়ের মাটি ভেঙে পড়ে নৌকায় ঘুমে থাকা আলখাছ মিয়া (৩৮) নামে এক যুবক নিহত Read more

‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’
‘সন্ত্রাসীদের কাজের দায় দেশ বা নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়’

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে Read more

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি Read more

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান
অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করেছে ইরান

পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি Read more

গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা
গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন ডুবাচর গ্রাম সংলগ্ন নদী থেকে চাঁদাবাজির পর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় গাঁজাসহ ২ চাঁদাবাজকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন