জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ কথা জানান।তিনি বলেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ফেনী-৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। আমি আজ আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একইসঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি।কাশেম বলেন, এই সিদ্ধান্তটি আমি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় গ্রহণ করেছি। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।তিনি বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি। আমি আপনাদেরই একজন—আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন—সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।তিনি আরও বলেন, একইসঙ্গে অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ওপর মনোক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে জনগণের সামনে উপস্থাপন করবেন।এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলার সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক জানান, বিষয়টি আমি অবগত নই। তাছাড়া আমরা তার লিখিত কোনো পদত্যাগপত্র এখন পর্যন্ত হাতে পাইনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের
ভালভার্দের জাদুতে নাটকীয় জয়, আশা টিকে রইলো রিয়ালের

সান্তিয়াগো বার্নাবেউয়ে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ম্যাচ ছিল গোলশূন্য। অ্যাথলেটিক বিলবাওয়ের কোচ এর্নেস্তো ভালভার্দের কৌশল যেন রিয়াল মাদ্রিদকে থামিয়েই রেখেছিল। কিন্তু Read more

ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি Read more

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন