টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি দল সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল দুটি হলো ‘অ্যাগ্রো ফেম সেপ্টেট’ ও ‘অ্যাকোয়াফোর’।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ওমনিয়া ভবনে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অ্যাগ্রো ফেম সেপ্টেট তৃতীয় স্থান অর্জন করে ৩ হাজার ৫শ ইউরোর গ্র্যান্ড প্রাইজ লাভ করে। অন্যদিকে, অ্যাকোয়াফোর দর্শকদের ভোটে অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নেয় এবং পুরস্কার হিসেবে ৫শ ইউরো অর্জন করে।বুধবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই প্রতি‌যো‌গিতায় ‘অ্যাগ্রো ফেম সেপ্টেট’ দলের নেতৃত্ব দেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রুবাইয়া বিনতে রেজওয়ানুর পূর্ণা এবং ‘অ্যাকোয়াফোর’ দলের নেতৃত্ব দেন ফুড সেফটি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শবনম ফেরদৌস। এ ছাড়া এই দুই দলের সমন্বয় ও পরামর্শ প্রদান করেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।নেদারল্যান্ডসের ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ (ড‌ব্লিওইউআর) এবং নেদারল্যান্ডস ফুড পার্টনারশিপ (এনএফ‌পি) যৌথভাবে এ প্রোগ্রামের আয়োজন করে। এ বছর প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল— প্রাকৃতিক প্রতিবেশকে কাজে লাগিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্ভাবনী উপায় খোঁজা।জানা গে‌ছে, এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৪ মহাদেশের ১২ দেশের ২৪টি শিক্ষার্থী দল অংশগ্রহণ করে। প্রতিটি দলকে নিজ দেশে প্রস্তাবিত ধারণা বাস্তবায়নের জন্য অর্থায়ন প্রদান করা হয়। গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত দলের নেতা ও সমন্বয়কারীদের ওয়াগেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ নেদারল্যান্ডসে আমন্ত্রণ জানায় এবং সকল ব্যয়ভার বহন করে। সেখানে তারা বাস্তবায়িত প্রকল্প উপস্থাপনের সুযোগ পান।ফাইনালে দলীয় নেতারা আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রকল্প উপস্থাপন করেন।  বিভিন্ন ধাপে আই‌ডিয়া উপস্থাপন পর্ব,  নয় সদস্যের জুরি বোর্ডের প্রশ্নোত্তর পর্ব এবং আমন্ত্রিত অতিথিদের সামনে চূড়ান্ত প্রেজেন্টেশন। একাধিক মানদণ্ডে মূল্যায়ন ও দর্শক ভোটের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।এই সাফল্যের খবর শুনে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া নেদারল্যান্ডসে অবস্থানরত দলীয় নেতা ও সমন্বয়কারীর সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের অভিনন্দন জানান।আয়োজকরা বলেন, “এই প্রতিযোগিতা শুধু পুরস্কার জেতার জন্য নয়, বরং একটি বৈশ্বিক সম্প্রদায় গড়ে তোলার প্রচেষ্টা, যা তরুণদের সৃজনশীলতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই খাদ্য ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখে।”এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত ৩৬

মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ জন।মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাওয়াদি এক প্রতিবেদনে এ Read more

Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille
Lonkero Casino app – turvallisuusopas suomalaisille pelaajille

Lonkero Casino – Käyttäjäopas Lonkero Casino appiin Miksi valita Lonkero Casino app? Lonkero Casino app on suunniteltu suomalaisille pelaajille, jotka Read more

চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম
চূড়ান্ত ফলাফল ঘোষণা: ডাকসুর ভিপি হলেন ছাত্রশিবিরের সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম বিপুল ভোটে জয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা Read more

ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা
ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যা

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ Read more

সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ডে যুবদল নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা মো. রোকন উদ্দিন মেম্বারসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে সংবাদ Read more

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন