স্পেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা ও তার ভাইয়ের মৃত্যুতে বিশ্ব ফুটবল অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। ২৮ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে সকলেই শোকাচ্ছন্ন বার্তা দিয়েছিলেন। এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে গাড়ির চাকা ফেটে আগুন লাগার কথা বলা হলেও, পুলিশের বিস্তারিত তদন্তে বেরিয়ে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য।স্পেনের সিভিল গার্ড মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে,‘গাড়ির চাকার চিহ্ন বিশ্লেষণে স্পষ্ট, দুর্ঘটনার সময় জোটার গাড়িটি গতি সীমা অতিক্রম করেছিল।’ তদন্তে জানা গেছে, দিয়েগো জোটা নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।এদিকে, লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাকি ছিল জোতার। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তির বাকি অর্থ সম্পূর্ণটাই জোতার পরিবারকে প্রদান করা হবে। প্রতি সপ্তাহে এক লাখ ৪০ হাজার পাউন্ড বেতন পেতেন জোতা। অর্থাৎ বছরে ৭২ লাখ ৮০ হাজার পাউন্ড। ফলে বাকি দুই বছরে তার পরিবার পাবেন মোট ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২৫০ কোটি টাকা)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬

টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাত-বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ Read more

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনা নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনা নিহত ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুপুর ও বিকালে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে Read more

সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গণহারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সাংবাদিক জীবনের নিরাপত্তা Read more

উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সভ্যা রাণী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলার বুড়াবুড়ি Read more

বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ
বোর্ডের ছাড়পত্র পেতে আবেদন করেছেন সাকিব-মোস্তাফিজ

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে ক্রিকেটের বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল আর পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল। দুই লিগই নতুন করে শুরু হচ্ছে Read more

আমাগীকাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১০ নির্দেশনা
আমাগীকাল শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে ১০ নির্দেশনা

আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন