ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা।ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা শাখার শিবির— এই ৩ স্থাপনার অবস্থান ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়। ইরনা জানায়, বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরানের সামরিক বাহিনী।“এটা ছিল নিখুঁত এবং সরাসরি আঘাত। ইরানের ক্ষেপণাস্ত্রে এই তিন সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”“গোয়েন্দা বিভাগের সদরদপ্তরের কাছে সোরোকা নামের একটি হাসপাতাল আছে। সেখানে কোনো আঘাত করা হয়নি, তবে ক্ষেপণাস্ত্রের শব্দের শকওয়েভে হাসপাতালটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে”, বলা হয়েছে ইরনার প্রতিবেদনে।ইরান পরমাণু বোমা তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এ অভিযানকে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’ নাম দিয়েছে ইসরায়েল।এখনও চলছে ‘অপারেশন দ্য রাইজিং লায়ন’। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে ৬ শতাধিক এবং আহত হয়েছেন ১ হাজার ৩০০ জনের বেশি।এদিকে ইসরায়েলের বিমান বাহিনীর অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামের পাল্টা সেনা অভিযান শুরু করে ইরান। গত ৫ দিনে সে অভিযানে আহত ও নিহত হয়েছেন বেশ কয়েকজন, কিন্তু তাদের হালনাগাদ সংখ্যা প্রকাশ করছে না ইসরায়েল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি  উদ্ধার

কুষ্টিয়ায় বেনাপোল থেকে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন  প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী
গুলিবিদ্ধ হাদির জন্য রক্ত সংগ্রহ করেছে সেনাবাহিনী

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ Read more

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকায় রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। Read more

চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার
চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শিশু ছাত্রী মীমকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন