ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সহপাঠি চাচাত ভাইসহ বাইসাইকেলের পিছনে চড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল সাদিকুর রহমান সাদিক (০৮)। এ সময় রাস্তা পাড় হতে থাকা বিষধর দারাশ সাপের উপর অজান্তেই উঠে যায় তাদের সাইকেলের চাকা। চালক চাচাত ভাই ‘সাপ সাপ’ বলে চিৎকার দিলে ভয়ে সাইকেল থেকে লাফ দেয় শিশু সাদিক। আর এ সুযোগে সাদিকুর রহমান সাদিকের পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চাকার আঘাতে কিছুটা আহত সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।এদিকে ভয়ে এবং সাপের কামড়ের বিষক্রিয়ায় তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে শিশু সাদিক। পরে পরিবারের লোকজন সাপসহ দ্রুত শিশুটিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামে। সর্পদংশনে আহত শিশু সাদিকুর রহমান সাদিক। সে ওই গ্রামের জাইদুল হকের ছেলে এবং বালাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। বুধবার (২৭ আগস্ট) রাত ১০ টায় ফুলবাড়ী হাসপাতালে গিয়ে দেখা গেছে বিষধর সাপে দংশনে আহত শিশু শিক্ষার্থী সাদিকুর রহমান সাদিক চিকিৎসাধীন রয়েছে।সাদিকুর রহমানের দাদী জামেনা বেগম জানান, ‘আমার নাতিকে বিষধর সাপ দংশন করার ১০ মিনিটের মধ্যে সাপসহ ফুলবাড়ী হাসপাতালে এসেছি। বিষধর সাপটি দারাশের বাচ্চা। আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ। সবাই দোয়া করবেন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে।’সাদিকুরের বাবা জাহিদুল হক জানান, ‘বাড়ির থেকে একটু দূরে চিৎকার চেঁচামেচি শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি সাদিকুরকে সাপে কেটেছে। পরে প্রতিবেশীদের সহায়তায় ধানক্ষেতে লুকিয়ে থাকা দারাশ সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। পরে সাপসহ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে চিকিৎসা দেয়ার পর বর্তমানে তার জ্ঞান ফিরেছে। তবে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।’ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ জানান, ‘দংশন করা সাপসহ রোগীকে নিয়ে আসায় দ্রুত তার চিকিৎসা দেয়া সম্ভব হয়েছে। তাকে সাপে কাটার সব ধরণের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে, তবে সাপটি যেহেতু বিষধর, তাই তাকে কমপক্ষে তিনদিন পর্যবেক্ষণে রাখতে হবে।’ তিনি আরও জানান, পরিবারটি অনেক সচেতন। তারা গ্রামে করিরাজ/ওঝার কাছে যায়নি। সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে এসেছে বলে স্বজনদের অনেক ধন্যবাদ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি
তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

বিপুল সংখ্যক জামিন আদেশ দেওয়ায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গতকাল Read more

রাজবাড়ী‌তে পাওনা টাকা না পেয়ে শ্বশুড়কে গাছে বেঁধে নির্যাতন
রাজবাড়ী‌তে পাওনা টাকা না পেয়ে শ্বশুড়কে গাছে বেঁধে নির্যাতন

রাজবাড়ীর পাংশায় জামাতা কর্তৃক শ্বশুড়কে গাছের সাথে বেধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ Read more

তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত
তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইন জুয়া খেলার নিষেধ দিতে গিয়ে আল আমিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহীদ Read more

টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’
‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন