বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৬ অক্টোবর)। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটের লড়াই ততটাই ফিকে হয়ে যাচ্ছে। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগেই ১৫ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও চলছে প্রার্থিতা প্রত্যাহার।আজ রোববার (৫ অক্টোবর) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিভাগের প্রার্থী, অভিজ্ঞ সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। এর ফলে বোর্ড সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল এবং সহ-সভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।রেদওয়ান ঢাকা বিভাগের জামালপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুরুতে ফুয়াদের মনোনয়ন বাতিল করা হয়েছিল তার সমর্থনকারী কাউন্সিলরের স্বাক্ষরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায়। পরে স্বাক্ষরের বৈধতা যাচাইয়ের পর নির্বাচন কমিশন (ইসি) ফুয়াদের মনোনয়নপত্র গ্রহণ করে। এই সংগঠককের বুলবুল ও ফাহিমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।আজ বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের ফুয়াদ বলেন, ‘একজন প্রার্থী হিসেবে আমি বলতে চাই, আমি ঢাকা বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রার্থী ছিলাম। আপনারা জানেন, আমার প্রার্থীতাও বাতিল করা হয়েছিল। আমি অনেক কষ্টে সেটাকে পুনরুজ্জীবিত করেছিলাম। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি।’তিনি বলেন, ‘আপনারা আজকের একটি পত্রিকায় খবরটা পড়তে পারেন। সেখানে শিরোনাম হচ্ছে, “বিসিবি নির্বাচন সফলভাবে সম্পন্ন।” নির্বাচন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। নির্বাচন তফসিল অনুযায়ী, ১ তারিখে ই-ব্যালট এবং পোস্টাল ব্যালট দেওয়ার কথা ছিল। আমি নির্বাচন কমিশনের সঙ্গে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার সঙ্গে দেখা করেননি।”আমি এখনও চারজন কাউন্সিলরের ফোন নম্বর পাইনি। বিসিবি আমাকে সেগুলি দেয়নি। চারজন কাউন্সিলর। তাহলে ভোট কী? তাহলে আমি কীভাবে ভোট দেব? ভোট স্বচ্ছ নয়।’ যোগ করেন তিনিঢাকা বিভাগের প্রার্থীদের অতীত নিয়েও প্রশ্ন তুলেছেন ফুয়াদ। তাঁর দাবি, এ বিভাগ থেকে  দুই প্রার্থীর কেউই আগে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর সঙ্গে জড়িত ছিলেন না এবং সম্প্রতি অ্যাড-হক কমিটিতে এসেছেন।এদিকে প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুৎফুর রহমান বাদল ও মেজর (অবঃ) ইমরোজ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও
মাদ্রাসায় একই ব্যক্তি চাকরি করছেন দুই পদে, এমপিও ভুক্ত হয়েছেন, তুলছেন বেতনও

শাহিনা বেগম। ব্যক্তি একজন হলেও মাদ্রাসায় চাকরি করছেন দুটি পদে। অবাক হবার বিষয় হচ্ছে- পদ দুটিতে এমপিওভুক্ত হয়েছেন তিনি। নিয়মিত Read more

ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা
ইরান ও সিরিয়ায় শান্তির জন্য পোপের প্রার্থনা

পোপ চতুর্দশ লিও রবিবার তার সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনায় ইরানে বিক্ষোভে ও সিরিয়ার সংঘাতে নিহতদের জন্য প্রার্থনা করেছেন এবং সংলাপ ও Read more

চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা
চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া-শ্রীরামপুর সড়কের পূর্ব পাশে বিস্তৃত চেচোগাড়ি বিল একসময় ছিলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল। হাসাদাহ, সুটিয়া ও শ্রীরামপুর Read more

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার Read more

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে Read more

১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন