কিশোরগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানি থেকে পাঁচ বছর বয়সি মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (০১ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম (৫) ও পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের সুকিয়া বেপারি বাড়ির মকবুল ইসলামের ছেলে মাহাদুল ইসলাম মাহদী (৫)। শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পুলিশ ও নিহতদের স্বজনেরা জানায়, মাহাদুল ইসলাম মাহদী গত শুক্রবার তার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। রবিবার বিকালে মামা মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলামের সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে ভাসমান অবস্থায় মাহাদুল ইসলাম মাহদী ও ওবায়দুল ইসলামকে গর্তের পানিতে তাদের দেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে ওই গর্তের দিকে গিয়ে তারা পড়ে যায়। এতে ডুবে তাদের মৃত্যু হয়। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতদের বাবা-মা পাগলপ্রায় অবস্থায় পড়েছেন। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করল স্পেন

স্পেনের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত Read more

টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার
টেক্সটাইল মিলের টয়লেট থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় টেকনো টেক্সটাইল মিলে কর্মরত এক শ্রমিকের লাশ মিলের টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৬ এপ্রিল) Read more

চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা
চাকরি করার জন্য মানুষের জন্ম হয়নি: প্রধান উপদেষ্টা

কারও চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ Read more

বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?
বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কী ভাবছে?

বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ভারত যে বিএনপিকে ইতিমধ্যেই ভিন্ন চোখে দেখতে শুরু করেছে তাতেও কোনও ভুল নেই। এখন Read more

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা!

যশোরের মণিরামপুরে মাদরাসা শিক্ষার্থী মাহমুদা সিদ্দিকাকে (১৩) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মণিরামপুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন