কক্সবাজারের চকরিয়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। বর্তমানে খেতে চারা রোপণ ও গাছে আসা সবজি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,চলতি বছর উপজেলায়  সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১০০ হেক্টর। জানা যায়,গত বছর সবজি বিক্রি করে চকরিয়ার কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এ বছর শীত শুরুর আগেই ফুলকপি,মুলা, বাঁধাকপি,পটল,শিম,টমেটো, করলা,বেগুন,ধনিয়া ও লাউসহ অন্য শীতকালীন সবজি চাষ শুরু করেছেন তারা। বর্তমানে চাষিরা খেতে চারা রোপণ ও গাছে আসা সবজি পরিচর্যা করছেন। কৃষকরা জানান,পুরো শীতের সময়েই বাজারে শীতকালীন সবজির চাহিদা থাকে। তবে মৌসুমের শুরুতে শীতকালীন সবজির ভালো দাম পাওয়া যায়। এ কারণে তারা শীত শুরু হওয়ার আগেই শীতকালীন সবজির আবাদ শুরু করে দিয়েছেন। তারা বরাবরই শাক-সবজি চাষ করে আসছেন। এতে করে তারা সফলতা পেয়েছেন।উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তি বাজার এলাকার কৃষক একরাম বেলাভূমিকে বলেন,সবজি চাষ করে আমার সংসারে স্বচ্ছলতা এসেছে। আমরা এখন স্বাবলম্বী। এখন আমাদের শাক-সবজি বিক্রির জন্য হাটবাজারে যেতে হয় না। খেত থেকেই পাইকাররা ন্যায্য দামে কিনে নিয়ে যায়। দামও ভালো পাওয়া যায়। এখানে প্রায় সব ধরনের শাক-সবজি চাষ হয়।  উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদ এলাকার  কৃষক সাদেক বেলাভূমিকে বলেন,আমি দুই  বিঘা জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেছি। ১ লাখ ৩০ হাজার টাকা মতো খরচ হচ্ছে। দাম ভালো পেলে ১ লাখ টাকার মতো লাভ থাকবে। এখন খেত পরিচর্যা কাজে ব্যস্ত। এই সবজি বিক্রি করে আমার সংসার ভালোভাবে চালাতে পারছি। কৃষি বিভাগ থেকে যদি সহযোগিতা বাড়ানো হয় ভবিষ্যতে সবজি চাষ বাড়িয়ে দেব।চকরিয়া উপজেলার বরইতলী  ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বেলাভূমিকে বলেন,আগাম শীতকালীন সবজির দাম বাজারে সবসময় ভালো পাওয়া যায়। কৃষকরা আগাম বিভিন্ন ধরনের শাক-সবজি চাষে বেশি আগ্রহী হচ্ছেন। শীতকালীন সবজিতে বিভিন্ন ধরনের পোকা ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। আমরা মাঠে থেকে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি,যাতে করে কৃষকদের ফসলের কোনো ক্ষতি না হয়।চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ ফেরদৌসী বেলাভূমিকে বলেন,এ মৌসুমে ৩ হাজার ১০০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের টার্গেট রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২ শত ৮০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৯০ জন কৃষক কে আমরা আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করেছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!
ডাসারে কলেজ অধ্যক্ষ ও স্ত্রী বিদেশে থেকেও নিচ্ছেন সরকারি বেতন!

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তাঁর স্ত্রী, সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে Read more

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে আর লড়ছেন না মাহিন সরকার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা Read more

আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম
আওয়ামী লীগ-জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই: সারজিস আলম

রিফাইন্ড আওয়ামী লীগের ধারণা ভারতের দেওয়া, তবে এই ধারণা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো দিনও বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় Read more

উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন
উড্ডয়নের পরই মাঝ-আকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। মাঝ-আকাশে বিমানের ডান পাশের Read more

রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার
রাজবাড়ীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে তরুণীর মৃত্যু, বন্ধু গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন এক তরুণী। নিহত তরুণী সুমাইয়া আক্তার (১৮) দৌলতদিয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন