পাকিস্তানের লাহোরে বুধবার শুরু হয়েছে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথমদিনে জয় পেয়েছে পকিস্তান ও স্কটল্যান্ড। আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ থাইল্যান্ড।   বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাই অধিনায়ক নেরুমল চাইওয়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশ দলের স্পিনার নাহিদা আক্তার।দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ম্যাচে বোলাররাও দারুণ বোলিং করেন। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় গতকাল নাহিদা বলেন, ‘আমাদের ব্যাটাররা প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। আমরা সবাই ইতিবাচক।’তিনি বলেন, ‘এই উইকেটে ভালো বোলিং করা বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে বোলাররা ভালো করবে বলে আশা করছি। আগামীকাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। জয় দিয়ে আমরা শুরু করতে চাই। ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্যে।’বাছাইপর্বের সব ম্যাচ লাহোরের দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। ১৫ এপ্রিল পরের ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ ও ১৯ এপ্রিল বাংলাদেশের শেষ দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান।বাংলাদেশের একাদশফারজানা হক, ইসমা তানজিম, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদাউস ও মারুফা আক্তার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার

দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী প্রকৃত রিজার্ভ ২০ Read more

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান Read more

গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, ডাকসুর জিএস পদও অবৈধ হচ্ছে
গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, ডাকসুর জিএস পদও অবৈধ হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এম. ফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন Read more

তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন