২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাটে ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৩০টি।সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৮ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৪ হাজার ৪৭৯জন ছাত্র এবং ৪ হাজার ৩৬৫ জন ছাত্রী রয়েছে। এসএসসি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ১৭টি।মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩৬১ জন। এর মধ্যে ১ হাজার ৩৭৯ জন ছাত্র এবং ছাত্রী রয়েছে ৯৮২ জন রয়েছে। মাদ্রাসা পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৭টি।এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ১ হাজার ১০৩ জন ছাত্র এবং ২৯৬ জন ছাত্রী রয়েছে। কারিগরি পরীক্ষার কেন্দ্রের সংখ্যা- ৬টি।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল এসব তথ্য নিশ্চিত করে জানান, এবছরে সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি বা সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। Read more

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির আদালত। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে Read more

মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন
মোটরসাইকেলে তেল নিতে লাগবে ডিসির টোকেন

সাতক্ষীরায় মোটরসাইকেলে তেন নিতে এখন থেকে ডিসির সিলযুক্ত ফুয়েল কার্ড লাগবে। নির্ধারিত সময়, কাগজপত্র ও নতুন নিয়ম না মানলে মিলবে Read more

সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা
সোনার দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা

দেশের বাজারে সোনা ও রুপার দাম বেড়ে নতুন রেকর্ড করেছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে Read more

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর খেলা চলছে: হাসনাত
জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর খেলা চলছে: হাসনাত

ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলা চলছে। এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। বিপ্লবীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন