এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩-১ গোলে লাওসকে হারানোর পর আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।  প্রথমার্ধেই ৪-০ গোলে দলকে এগিয়ে রাখে শিখা, শান্তি মার্ডি, নবীরণ ও তৃষ্ণারা। আজ শুক্রবার (৮ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে এভাবেই গোল বন্যায় ভাসিয়েছে, দলের পক্ষে হ্যাটট্রিকের দেখা পেয়েছে তৃষ্ণা। এ ছাড়া সাগরিকা, নবিরুন, শিখা, শান্তি ও মুনকি একটি করে গোল করেন। দুই অর্ধেই বাংলাদেশ চারটি করে গোল করে। প্রথমার্ধের ইনজুরি সময়ে তৃষ্ণা প্রথম গোল করেন। ৫৩ মিনিটে তিনি দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ ফরোয়ার্ড। তৃষ্ণার তৃতীয় গোলে অবদান মোসাম্মৎ সাগরিকার। তিনি ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে বল জালের উদ্দেশে ঠেলে দেন। ফাঁকা পোস্টে প্লেসিংয়ে দুর্দান্ত গোল করেন তৃষ্ণা।এর আগে ৭২ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ গোল করেন সাগরিকা। মধ্য মাঠ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। গত পরশু লাওসের ম্যাচেও জোড়া গোল করেছিলেন সাগরিকা। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়েও বাংলাদেশ গোল পায়। মুনকি আক্তারের গোলের সঙ্গে সঙ্গে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান।ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় গোল করেছেন শান্তি মারডি। ৩২ মিনিটে দুর্দান্ত গোল করেন তিনি। ডান প্রান্ত থেকে তার নেওয়া কর্নার কিক সরাসরি জালে জড়ায়। কর্নার থেকে কোনো ফুটবলারের স্পর্শ ছাড়াই সরাসরি বল জালে জড়ালে সেটা ‘অলিম্পিক গোল’ হিসেবে আখ্যায়িত হয়। শান্তির গোলটি অনেকটা সেই রকমই ছিল।তার নেওয়া কর্নার কিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও সতীর্থ ফরোয়ার্ড বক্সে লাফিয়ে উঠলেও কেউই স্পর্শ করতে পারেননি। গোলরক্ষকও বলের ফ্লাইট মিস করেন। বল সবাইকে ফাঁকি দিয়ে সাইড পোস্টের ভেতর দিয়ে জালে প্রবেশ করে। সাফ অ-২০ টুর্নামেন্টে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন শান্তি মারডি। এএফসি’র আসরেও আলো ছড়াচ্ছেন এই ফুটবলার।তিন মিনিট পর একই প্রান্তে বাংলাদেশ আবার কর্ণার পেয়ে আরেকটি গোল করে। এবার গোলের যোগানদাতা শান্তি। তার নেয়া কর্ণারে বক্সের মধ্যে নবিরুন খাতুন হেড করে গোল করেন। প্রথমার্ধে বাংলাদেশের চারটি গোলের তিনটিই কর্ণার থেকে। ২০ মিনিটে বা প্রান্ত থেকে স্বপ্না রাণীর কর্ণারে শিখা হেডে বল জালে জড়ান।বাঁ প্রান্তে স্বপ্না আর ডান প্রান্তের কর্নার কিকগুলো শান্তি নিয়েছেন। বাংলাদেশ এই পরিকল্পনায় প্রথমার্ধে তিন গোল আদায় করে। দ্বিতীয়ার্ধের চারটি গোলই আবার ফিল্ড প্লে থেকে পেয়েছে বাংলাদেশ। উভয় দিকেই সমান দক্ষতা দেখিয়েছেন আফিদারা।টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিক লাওসকে পরাজিত করেছিল। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬ ও গোল ব্যবধান ১০। বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচে বাস্তবিক অর্থে পয়েন্ট আদায় করা অসম্ভব আফিদাদের জন্য। কোরিয়া এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। ফলে বাংলাদেশের লক্ষ্য ভালো গোল ব্যবধান রেখে রানার্সআপ পজিশনে থাকা। যেন আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্স-আপ হয়ে আগামী বছর মূল পর্বে খেলা যায়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
গাজামুখী নৌবহর থেকে আটক কর্মীদের ইউরোপে পাঠাবে ইসরায়েল

অবরুদ্ধ গাজা গাজামুখী ত্রাণের নৌবহর ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসরায়েলের সামরিক Read more

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেলাঙ্গর Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, Read more

নাগরপুর তেবাড়িয়া ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে
নাগরপুর তেবাড়িয়া ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, জনদুর্ভোগ চরমে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া কবরস্থানসংলগ্ন সড়কে অবস্থিত বক্স কালভার্ট সেতুটি দীর্ঘদিন ধরে ভয়াবহ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাটাতনে জোড়াতালি Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন