টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে চারতলা ভবন থেকে পড়ে হিমেল (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের সখীপুর–কচুয়া সড়কের মা ও শিশু কেয়ার ক্লিনিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া হিমেল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে। তিনি সখীপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউচিচালা এলাকায় নানির বাড়িতে থেকে রডমিস্ত্রির কাজ করতেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিমেলসহ কয়েকজন শ্রমিক ওই ক্লিনিক ভবনের চারতলায় কাজ করছিলেন। বেলা আড়াইটার দিকে রড তোলার সময় অসাবধানতাবশত হিমেল বিদ্যুতায়িত হন। এতে তিনি চারতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “বিষয়টি আমরা জানি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২
জীবননগরে পুলিশের অভিযানে ৪ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ২

জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের দু'জনকে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে।  পুলিশ জানায়, জীবননগর Read more

কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  আহত ব্যাক্তির নাম রুহুল আমিন Read more

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন