বান্দরবানের থানচিতে সড়ক নির্মাণের কাজে নিয়োজিত একটি ডাম্পার গাড়ি উল্টে খাদে পড়ে গিয়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উসিপ্রু মারমা (৩৬)। তিনি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সাপমারা গ্রামের বাসিন্দা ও চিংবাইঅং মারমার ছেলে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে থানচি–লিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায়, পুনিয়া পাড়া ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন বাঁকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচি–লিক্রি সড়কের নির্মাণকাজে নিয়োজিত ডাম্পার গাড়িটি বাঁকে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় সাড়ে ৩ শত ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালককে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার বলেন, “রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত ডাম্পার গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গায় একসঙ্গে মাদকসেবন, তিন যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে Read more

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা ও ভাঙচুর
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আ.লীগের হামলা ও ভাঙচুর

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৫ আগস্ট) মেক্সিকো বাংলাদেশী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী Read more

বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বড়াইগ্রামে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক লাখ বিশ হাজার টাকা মূল্যের চার হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার Read more

নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান
প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ Read more

বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু
বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন