রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করছেন না বলে জানিয়েছেন তারা। পুলিশ আরও জানিয়েছে, হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।বুধবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।এতে উল্লেখ করা হয়, রোববার উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির একটি ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। সেই ঘটনায় ওখানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলো শিক্ষার্থীরা। সেখান থেকে কিছু শিক্ষার্থী ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আহতদের সুচিকিৎসা ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি)‘র সঙ্গেও কথা বলেন তিনি।ঘটনার পর অভিযোগ জানাতে রাতে উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের অনুরোধ জানান তিনি।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন
ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ।  আজকের দিনেই ধরাধামে পা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল Read more

বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশালের কড়ইতলা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলার কড়ইতলা নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর Read more

অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি
অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) Read more

সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা
সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের কঠোর নির্দেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) ভোররাত থেকেই দলটির নেতাকর্মীরা আসতে Read more

নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন