বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে ডলার সংযুক্তির (এনডোর্সমেন্ট) করার জন্য ফি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো। এর বাইরে কোনো ধরনের সার্ভিস চার্জ, কমিশন বা অন্য কোনো নামে অতিরিক্ত টাকা আদায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১৮ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে কোনো তফসিলি ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নিতে পারবে না।বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নিয়ম অনুযায়ী ডলার এনডোর্সমেন্টের ফি সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন হারে চার্জ আদায় করছে। এমনকি ফি ছাড়া আলাদা করে সার্ভিস চার্জ বা কমিশনের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা বিদেশ ভ্রমণের প্রয়োজনেও ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা নিতে নিরুৎসাহিত হচ্ছেন।সার্কুলারে আরও বলা হয়, গ্রাহকবান্ধব ব্যাংকিং নিশ্চিত করতে এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের উৎসাহিত করতেই এই সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র একবারের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করা যাবে। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ গ্রাহকের ওপর চাপানো যাবে না।প্রসঙ্গত, ঈদের ছুটির বাড়তি চাপ সামাল দিতে অন্যান্য সরকারি অফিসের মতো শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ছিল কেন্দ্রীয় ব্যাংক। এ দিনই উক্ত সার্কুলারটি জারি করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর এক সফল অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নুর কবির (৩২) নামে এক Read more

পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে সালমান ফারসি নামের দু'বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার মহদীপুর Read more

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু
যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস চালু

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ফিলিস্তিনের দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক Read more

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (২৫ জুন) Read more

ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ইস্কাফ (ফেনসিডিলের বিকল্প নেশা) সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।বুধবার Read more

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন