পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জন কর্মকর্তা এবং নতুন করে ৮ জন রয়েছেন। গতকাল মঙ্গলবার কমিশন সভায় হঠাৎ করেই তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসির কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।মামলার আসামি ১৪ কর্মকর্তার সঙ্গে নতুন করে আরও ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। এর মধ্যে ৩ জন পরিচালক, ১ জন অতিরিক্ত পরিচালক, ২ জন সহকারী পরিচালক এবং ২ জন ব্যক্তিগত কর্মকর্তা। এছাড়াও ২ জন মহিলা কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ জন সহকারী পরিচালক ও ১ জন ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।গত ৪ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের কমিশন। কমিশনের দাবি, তার বিরুদ্ধে দায়িত্ব থাকাকালে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও কমিশন আরও অনেক কর্মকর্তাকে বিভিন্ন ইস্যুতে শোকজ করে। অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানা যায়।বিএসইসির মামলায় আসামিরা হলেন- বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭), নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আবদুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী (৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ (২৯)।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬
স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬

ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৬ জন আহত হয়েছেন। দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন Read more

নরসিংদীতে সন্ত্রাসী হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক
নরসিংদীতে সন্ত্রাসী হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ঘটে যাওয়া বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টিভির Read more

গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, Read more

গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
গাজীপুরে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

গাজীপুর মহানগরের যোগীতলায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দুইজন ঘটনা স্থলে নিহত হয়েছে।শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন