রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, কেউ ভিক্ষা করে কিংবা ট্রাফিক সিগন্যালে হাত বাড়ায়। কিন্তু এর মাঝেই ভিন্ন এক দৃশ্য নজরে আসে। হাতের মলিনতা মুছে বই-খাতা হাতে বসেছে কিছু শিশু। মুখে অক্ষর চেনার আনন্দ, চোখে স্বপ্নের ঝিলিক।এই পরিবর্তনের নাম ‘গ্লোবাল কিডস স্কুল’। স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি শুক্রবার পথশিশু ও বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশুদের একত্র করে দেয় ভ্রাম্যমাণ ক্লাস। কখনো খোলা মাঠে, কখনো দোকানের বারান্দায় অথবা ছাউনির নিচে। চেয়ার-টেবিল নেই, তবু মাটির ওপর বসে শিশুদের পড়াশোনা চলে প্রাণভরে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) টঙ্গী রেলস্টেশনের পাশে কেরানিরটেক নামক বস্তিতে এমনই এক দৃশ্য চোখে পড়ে। বস্তির হরিজন সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত কিছু শিশুদের নিয়ে চলছিলো জ্ঞানের আলো বিকাশের প্রয়াস। গ্লোবাল কিডস স্কুলের শিক্ষার্থী শিবানী রানী (১০) জানায়, ‘আমার এখানে ক্লাস করতে ভালো লাগে। আমার সাথে আমাদের এলাকার অনেকেই ক্লাস করে। আমরা অনেক নতুন নতুন বিষয়ে শিক্ষা নিচ্ছি। আমি পড়া লেখা করে অনেক বড় হতে চাই।’অন্যান্য শিক্ষার্থীরা জানান, ‘আমাদের শিক্ষাগ্রহণ করা একটু কষ্টকর। প্রতি শুক্রবার এই গ্লোবাল স্কুলে ফ্রি পড়া-লেখার সুযোগ পাই। তাই এখানে শিখতে আসি।’সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, শিশুদের লেখাপড়া শেখানোর পাশাপাশি খেলাধুলা, গান আর গল্পের আসরও করেন। এতে পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বাড়ে।সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব জিলানী বলেন, ‘টঙ্গীর বস্তিতে বসবাসকারী বেশিরভাগ শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। আমরা চাই বিভিন্ন সুবিধাবঞ্চিত শিশুদের অন্তত প্রাথমিক জ্ঞান দিতে যাতে করে তারা যেন সমাজের মূলধারায় ফিরতে পারে।’টঙ্গীতে পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে খোঁজ মিলেছে নিখোঁজ রাইসার, তবে আর বেঁচে নেই
অবশেষে খোঁজ মিলেছে নিখোঁজ রাইসার, তবে আর বেঁচে নেই

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। অবশেষে তার Read more

লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম
লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম

শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না-থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে বলে Read more

ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন
ফুটবল জাদুকর লিওনেল মেসির আজ জন্মদিন

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার লিওনেল মেসির ৩৬তম জন্মদিন আজ।  আজকের দিনেই ধরাধামে পা রেখেছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল Read more

বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা

পানির বোতল ছুঁড়ে মারা শিক্ষার্থীকে বাসায় আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার বিকেলে বোতল নিক্ষেপের Read more

বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ
বিজিবির রেদোয়ানুলসহ চারজনের বিষয়ে আজ অভিযোগ গঠনের আদেশ

চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন