ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই ভোগান্তি থেকে রেহাই দিতে ও যাতায়াতের সুবিধায় মে থেকে ক্যাম্পাসে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। ৪টি গাড়ি চলছে বিভিন্ন রুটে। সর্বনিম্ম ভাড়া ১০টাকা, সর্বোচ্চ ২০ টাকায় ক্যাম্পাসে যাতায়াত করতে পেরে স্বস্তিতে শিক্ষার্থীরা।একজন শিক্ষার্থী বলেন, বৈদ্যুতিক শাটল গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাইরের কেউ এই গাড়ি ব্যবহার করতে পারবে না।এদিকে শিক্ষার্থীদের মতে, এই গাড়িটি যাতায়াতের ক্ষেত্রে বেশ আরামদায়ক। একইসাথে, ক্যাম্পাসে এই গাড়িতে যাতায়াত করে নিরাপদ অনুভব করছেন তারা। প্রতি গাড়িতে বসতে পারছেন ১২ থেকে ১৪ জন। চালক ও যার্ত্রীদের সহযোগিতায় গাড়িতেই আছেন একজন করে স্বেচছাসেবক, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। ৩ ঘণ্টার শিফটে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বপ্রণোদিত এই উদ্যোগ নিয়েছে গ্রিন ফিউচার ফাউন্ডেশন। চাহিদা থাকলে আরও বেশি সংখ্যায় ইলেক্ট্রিক ভ্যাহিকেল চালুর বিষয়টি বিবেচনায় নেয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, স্বপ্রণোদিত দিয়ে সংগঠনটি নিজস্ব উদ্যোগে কাজটি করে যাচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও ফর্মালি এটিকে লঞ্চ করা হয়নি। শিক্ষার্থীরা শাটল গাড়ির জন্য দাবি করছিল, সেটি দেয়া হয়েছে। এখন যদি শিক্ষার্থীরা শাটল গাড়ি পরিমাণ বাড়ানো নিয়ে আরও দাবি করে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটো নিয়ে বসবে। আলোচনা করে শিক্ষার্থীদের জন্য যেটি ভালো হয়, সেটাই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।গ্রিন ফিউচার ফাউন্ডেশনের গণ সংযোগ কর্মকর্তা সাইফ জাওয়াদ সামি বলেন, আমরা যখন গাড়ি পষরিচালনা করেছি, তখন শিক্ষার্থীদের আরও দাবি ছিল যাতে গাড়ির সংখ্যা আরও বাড়ানো হয়। সুতরাং বৈদ্যুতিক গাড়ির বিষয়ে শিক্ষার্থীরা ইতিবাচক সাড়াই দিচ্ছেন।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছেন Read more

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

পার্বত্য বান্দরবানের লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশীতে পরকীয়ার জেরে স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২০ লিটার দুধ Read more

নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি
নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

আগামী জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ আগামী ২১ জানুয়ারি। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। Read more

২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুদিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে শনিবার ১৫ জেলায় Read more

নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন
নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব Read more

ভারত যে কারণে হামলার নাম দিলো ‘অপারেশন সিঁদুর’
ভারত যে কারণে হামলার নাম দিলো ‘অপারেশন সিঁদুর’

পাকিস্তানের আজাদ-কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন